ঢাকায় নিত্যসামগ্রী পৌঁছে দেবে উবার ইটস

১১ এপ্রিল, ২০২০ ২১:২০  
দেশের গ্রোসারি চেইন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে অংশীদারীত্বের মাধ্যমে ঢাকায় বসবাসরত গ্রাহকদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার। সকল রেস্টুরেন্ট ও শপিং সেন্টার অস্থায়ীভাবে বন্ধ থাকায় উবার ইটস সবধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ ও ট্রাফিক আইন মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্য একই দিনে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে বলে জানিয়েছেন উবার ইটসের বাংলাদেশ লিড মিশা আলী। তিনি বলেন, উবার ইটস এখন সারা বিশ্বের ৫০০টিরও বেশি শহরে গড়ে ৩০ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করছে। ঢাকাতে উবার ইটসের যাত্রা শুরু হয় ২০১৯ সালের এপ্রিলে এবং বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোভিড-১৯ রোধে চলমান দেশব্যাপী লকডাউনে পার্টনারদের আয়ের সুযোগ করে দেয়ার পাশাপাশি স্থানীয় রেষ্টুরেন্ট ও ব্যবসাগুলোকে সচল রাখতে ঢাকাবাসীর কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার ইটস।